You have reached your daily news limit

Please log in to continue


পুরোনো সংবাদ বিশ্লেষণ করে আকস্মিক বন্যার পূর্বাভাস দেবে গুগল

বিশ্বজুড়ে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি আকস্মিক বন্যা। প্রতিবছর এ ধরনের বন্যায় পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। কিন্তু এই বন্যা কখন ও কোথায় ঘটতে পারে, তা নির্ভুলভাবে আগাম পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন। এই জটিল সমস্যার সমাধানে এবার ভিন্নধর্মী পদ্ধতি ব্যবহার করছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। বিশ্বের বিভিন্ন দেশের পুরোনো সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করে আকস্মিক বন্যার সম্ভাব্য ঝুঁকি নির্ধারণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আবহাওয়া–সংক্রান্ত তথ্যসংগ্রহের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাপমাত্রা, বৃষ্টিপাত কিংবা নদীর পানিপ্রবাহের মতো অনেক তথ্য নিয়মিতভাবে পরিমাপ ও সংরক্ষণ করা সম্ভব। কিন্তু আকস্মিক বন্যা সাধারণত খুব অল্প সময়ের মধ্যে ঘটে এবং সীমিত ভৌগোলিক এলাকায় প্রভাব ফেলে। ফলে এ ধরনের ঘটনার নির্ভরযোগ্য তথ্য ধারাবাহিকভাবে সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।

এই তথ্যঘাটতির কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ডিপ লার্নিং’ মডেলগুলোও এত দিন এই বন্যার সঠিক পূর্বাভাস দিতে পারছিল না। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে গুগলের গবেষকেরা ব্যবহার করেছেন প্রতিষ্ঠানের বৃহৎ ভাষা মডেল জেমিনি। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০ লাখ সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। এসব প্রতিবেদনের মধ্য থেকে ২৬ লাখের বেশি পৃথক বন্যাসংক্রান্ত ঘটনার তথ্য শনাক্ত করা হয়। পরে সেসব তথ্য সময় ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে সাজিয়ে একটি ডেটাসেট তৈরি করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘গ্রাউন্ডসোর্স’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন