You have reached your daily news limit

Please log in to continue


তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাংলাদেশের জনস্বাস্থ্য ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এই অধ্যাদেশের ভবিষ্যৎ এখন নতুন নির্বাচিত সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এটি জনস্বাস্থ্যের প্রতি নতুন সরকারের অবস্থান প্রমাণের অন্যতম সুযোগ। এটি নির্দিষ্ট কোনো দলীয় বিষয় নয়, এটি জাতীয় জনস্বাস্থ্য বিষয়ক জরুরি বিষয়।

বাংলাদেশে তামাক ব্যবহার বেশ উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টোব্যাকো এটলাস ২০২৫-এর তথ্য মতে, বাংলাদেশে প্রায় দুই কোটি ৯২ লাখেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ (১৫ বছর বা বেশি) তামাক ব্যবহার করে। এর মধ্যে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ তামাক ব্যবহার জনিত রোগে মৃত্যুবরণ করে। প্রতিদিনের হিসাবে যা প্রায় ৫৪৬ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন