মধুবালা চরিত্রে পর্দায় আসছে অনীত পাড্ডা
বণিক বার্তা
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১২:৪০
কিংবদন্তী অভিনেত্রী মধুবালার বর্ণাঢ্য ক্যারিয়ার ও বিষাদময় ব্যক্তিজীবন এবার বড় পর্দায় তুলে ধরছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।
আর এতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য তিনি বেছে নিয়েছেন উদীয়মান তারকা অনীত পাড্ডাকে। প্রযোজক বানসালির এ সিদ্ধান্তে বিনোদনজগতে বেশ কৌতূহল তৈরি হয়েছে। মাত্র একটি সিনেমা ‘সাইয়ারা’-তে অভিনয় করেই দর্শক মনে ঝড় তুলেছেন অনীত। সে অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েই তাকে চূড়ান্ত করা হয়।