ইরানের খারগ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

bangla.thedailystar.net প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১০:৪৫

ইরানের প্রধান তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের সামরিক স্থাপনায় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত করার মতো ইরানি হামলা না থামলে এবার দেশটির তেল অবকাঠামোতে আঘাত করা হবে।


ইরানের তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের বন্দর থেকে বিশ্ববাজারে যায়।  ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে লেখেন, তেল অবকাঠামো অক্ষত রেখেই খারাগ দ্বীপের 'প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু নিশ্চিহ্ন' করেছে মার্কিন সেনারা।



ট্রাম্প তার পোস্টে সতর্ক করে বলেছেন, ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নির্বিঘ্ন যাতায়াতে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে আমি তৎক্ষণাৎ আমার এই সিদ্ধান্ত (তেল স্থাপনায় হামলা না করার বিষয়টি) আবার ভেবে দেখব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও