গরমে চুলের ক্ষতি করতে পারে যেসব তেল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ২৩:২৫

সবসময় ত্বকের মতো চুল এবং স্ক্যাল্পেরও বিশেষ যত্নের প্রয়োজন। অতিরিক্ত ঘাম, ধুলা এবং আর্দ্রতার কারণে স্ক্যাল্প দ্রুত তেলতেলে হয়ে যায়। তাই চুলের যত্নের জন্য ব্যবহৃত তেলের ধরনেও সাবধানতা প্রয়োজন।


আদিকাল থেকেই চুলের যত্নে তেল ব্যবহারের প্রচলন রয়েছে। তেল চুলকে নরম, ঝলমলে ও রেশমি রাখে, চুল ঝরে যাওয়া বা চুলের পাক ধরা কমাতে সাহায্য করে। তবে সব ধরনের তেল গরমে ব্যবহার করা ঠিক নয়। বিশেষ কিছু তেল আছে যা গরমের সময় স্ক্যাল্পের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।


বিশেষজ্ঞদের মতে, গরমে ভারী বা ঘন তেল ব্যবহার কমানো উচিত। এর বদলে হালকা তেল ব্যবহার করা চুলের জন্য বেশি স্বাস্থ্যকর। আসুন জেনে নেওয়া যাক কোন কোন তেল গরমে ব্যবহার কমানো বা এড়িয়ে চলা উচিত।


ক্যাস্টর অয়েল


ক্যাস্টর অয়েলে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এবং চুল পড়া কমাতে কার্যকর। এর ভিটামিন-ই চুলকে পুষ্টিসমৃদ্ধ করে, ঘন ও মজবুত করতে সাহায্য করে। কিন্তু এর ঘন ও আঠালো প্রকৃতি গরমের সময় স্ক্যাল্পে ঘাম আটকে রাখতে পারে। ফলে স্ক্যাল্পে ময়লা জমে এবং খুশকি বা চুলকানির সমস্যা বাড়তে পারে।


সরিষার তেল


চুলের যত্নে সরিষার তেল বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে গরমে এটি ব্যবহার করা অনেক সময় অস্বস্তিকর হতে পারে। সরিষার তেলের স্বভাবেই এটি উত্তপ্ত, যা স্ক্যাল্পে অতিরিক্ত ঘাম বা জ্বালা সৃষ্টি করতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অ্যালার্জি বা চুলকানিও হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও