You have reached your daily news limit

Please log in to continue


চুলের যত্নে ঘরেই তৈরি করুন রাসায়নিকবিহীন শ্যাম্পু

ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য আমরা সাধারণত বাজারের নামীদামি ব্র্যান্ডের শ্যাম্পুর ওপর নির্ভর করি। কিন্তু অধিকাংশ বাণিজ্যিক শ্যাম্পুতে থাকে সালফেট, প্যারাবেন ও কৃত্রিম সুগন্ধি, যা দীর্ঘ মেয়াদে চুলের প্রাকৃতিক তেল কেড়ে নিয়ে চুল রুক্ষ ও প্রাণহীন করে ফেলে। এই সমস্যার সমাধানে বিশ্বজুড়ে হোমমেড বা বাড়িতে বানানো শ্যাম্পু ব্যবহারের প্রবণতা বেড়েছে। আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বানিয়ে ফেলা সম্ভব। জেনে নিন ঘরে বানানো শ্যাম্পু তৈরির উপকারিতা এবং ঘরোয়া শ্যাম্পু তৈরির কিছু সহজ প্রণালি।

কেন ঘরে তৈরি শ্যাম্পু বেছে নেবেন

প্রাকৃতিক উপাদান: এতে কোনো ক্ষতিকর টক্সিন বা প্রিজারভেটিভ থাকে না, ফলে অ্যালার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কম।

ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পরিবর্তন: আপনার চুল তৈলাক্ত নাকি শুষ্ক, তা বুঝে আপনি নিজেই উপাদানের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন।

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব: এই শ্যাম্পু বানানোর উপকরণগুলো হাতের নাগালে পাওয়া যায় এবং এসব উপকরণ দামে সস্তা। এ ছাড়া প্লাস্টিকের বোতল বর্জন করে এটি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখে।

চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু তৈরির প্রণালি

বিভিন্ন ধরনের চুলের জন্য বিভিন্নভাবে শ্যাম্পু তৈরি করতে হয়। এখানে রইল কিছু প্রণালি—তেল দূর করতে ডিমের শ্যাম্পু

২টি ডিমের সাদা অংশ ফেটিয়ে তাতে ৩ চামচ বেকিং সোডা, ২ চামচ অলিভ অয়েল এবং ১ চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এটি মাথার ত্বকের অতিরিক্ত তেল দূর করতে অনন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন