You have reached your daily news limit

Please log in to continue


ইনজেকশন ‘ওয়েগোভি’ ব্যবহারে দৃষ্টি হারানোর ঝুঁকি

বর্তমানে ওজন কমানোর জন্য বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ইনজেকশন ‘ওয়েগোভি’ ব্যবহারে হঠাৎ অন্ধত্ব বা দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। সম্প্রতি ‘ব্রিটিশ জার্নাল অব অফথালমোলজি’-তে প্রকাশিত একটি বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় সেমাগ্লুটাইড উপাদানের সঙ্গে ‘ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি’ বা সাধারণ ভাষায় ‘আই স্ট্রোক’-এর যোগসূত্র নিয়ে পরীক্ষা চালানো হয়। এই সমস্যায় চোখের অপটিক নার্ভে রক্ত সঞ্চালন কমে যায়, যার ফলে হঠাৎ করে দৃষ্টিশক্তি কমে যাওয়া বা স্থায়ী অন্ধত্ব হতে পারে।

নোভো নরডিস্কের তৈরি ওয়েগোভি, ওজেম্পিক এবং রাইবেলসার্স—সবগুলোতেই সেমাগ্লুটাইড থাকলেও এগুলোর ডোজ বা মাত্রা ভিন্ন। গবেষণায় দেখা গেছে, ওজন কমানোর জন্য ব্যবহৃত উচ্চমাত্রার ওয়েগোভি ব্যবহারের ফলে এই ঝুঁকি তুলনামূলক বেশি।

গবেষকরা ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জমা পড়া ৩০ কোটিরও বেশি পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট বিশ্লেষণ করেছেন। গবেষণায় প্রায় ৩১,৭৭৪টি ক্ষেত্রে সেমাগ্লুটাইড ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন