মেট্রোরেলে অভিনেতার সঙ্গে ৯ মিনিটের আড্ডায় শুটিংয়ের অজানা কথা

প্রথম আলো প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ২২:৩২

মতিঝিল মেট্রোরেলে বসতেই পাশে চোখ পরে ছোট পর্দার অভিনেতা হারুন রশিদের দিকে। তিনি ভক্তদের কাছে ‘বান্টি’ নামেই বেশি পরিচিত। দীর্ঘদিনের চেনা এই অভিনেতা জানালেন, সকালে শুটিংয়ে যাচ্ছেন। পার্শ্বচরিত্রের গুরুত্বপূর্ণ এই অভিনেতার সঙ্গে সাম্প্রতিক শুটিংয়ের হালচাল নিয়ে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোতে ৯ মিনিটের আড্ডা জমে ওঠে। তাঁর কথায় জায়গা পায় বিষণ্নতা, ‍শিল্পীজীবনের নানা বাস্তবতার সঙ্গে সাম্প্রতিক সময়ের শুটিংয়ের নানা চিত্র।


আজকে তাঁর শুটিংয়ের গন্তব্যস্থল উত্তরায়। এই ঈদ নাটকের পরিচালক নাজমুল রনি। সাড়ে ১০টায় তাঁর শিডিউল তাই সকাল সকাল ট্রেনে চেপে বসেছেন। পবিত্র রমজান মাসের শুরু থেকে কেউ কেউ বলছেন পার্শ্ব চরিত্রাভিনেতাদের কাজ আগের চেয়ে কম। আবার কেউ বলছেন কাজ কিছুটা বেড়েছে। অভিনেতা বান্টি ইসলামের কাছে কাছে জানতে চাই এ প্রশ্নের উত্তর। তিনি বলেন, ‘আমাদের কাজ আসলে খুব বেশি বাড়ে নাই। ঈদের জন্য কিছু কাজ বাড়ে, যে কারণে মনে হচ্ছে। কিন্তু সার্বিক পরিস্থিতি খুব বেশি ভালো নয়।’ তবে তিনি জানিয়ে রাখলেন প্রধান অভিনয়শিল্পী অনেকের কাজ তুলনামূলক কিছুটা বেড়েছে।


এই অভিনেতা জানালেন, তাঁর সবচেয়ে বেশি শুটিং থাকে গাজীপুরের পুবাইলে। বেশির ভাগ সেদিকেই দৌড়াতে হয়। মোশাররফ করিম থেকে নিলয় আলমগীর সবার সঙ্গেই তাঁকে ঈদের একাধিক নাটকে দেখা যাবে। ‘আমি সবার সঙ্গেই কাজ করি। এই কয় দিন আগে পুবাইলে শুটিং করছি। সেখানে যে দুটা বাড়ি সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। ঈদের অনেক আগেই ভাড়া হয়ে যায়। সেই শুটিং বাড়ি দুটি দেখলাম খালি। আসলে আপনারা শুটিং সেটে গেলে এর প্রকৃত তথ্য পাবেন। তাহলেই বুঝতে পারবেন আমরা কেমন আছি।’


‘শুটিং নিয়ে আপনার দিনকাল কেমন যাচ্ছে?’—এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, ‘গতকালও লেট নাইট শুটিং করেছি। মতিঝিলের দিকে বাসা। আমি বাসায় পৌঁছেছি তিনটায়। ঘুমাতে ঘুমাতে ৫টা বেজে গেছে। এখন সাড়ে নয়টার বেশি বাজে। সকালে উঠে আবার যাচ্ছি শুটিংয়ে। গিয়ে আমার কাজ একের পর এক শুটিং শেষ করা। একটা দৃশ্যের শুটিং শেষ হতে না হতেই পরের দৃশ্যের কথা প্রধান সহকারী পরিচালক এসে কানে কানে বলে যাবেন। একটি সিন শেষ দ্রুত আবার প্রস্তুতি নিয়ে পরের দৃশ্যে যেতে হয়। মেশিনের মতো কাজ করতে হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও