You have reached your daily news limit

Please log in to continue


জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল

গাড়িবোঝাই একটি পণ্যবাহী জাহাজ ইংল্যান্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছায়। সেটির পণ্য খালাসের উদ্যোগ নেন বন্দরের শ্রমিকেরা। হঠাৎ তাঁরা দেখতে পান, লাল রঙের একটি চারপেয়ে প্রাণী সতর্কভাবে উঁকিঝুঁকি মারছে।

শ্রমিকেরা প্রথমে বুঝতে পারছিলেন না যে সেটি আসলে কী। পরে বোঝা গেল, সেটি একটি লাল রঙের শিয়াল (রেড ফক্স)। ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকা মহাদেশের কিছু অংশে এই প্রজাতির শিয়াল দেখা যায়।

কিন্তু শিয়ালটি কী করে একটি পণ্যবাহী জাহাজে উঠে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাড়িবোঝাই জাহাজটি গত ৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে রওনা দেয়। ১৮ ফেব্রুয়ারি সেটি পোর্ট অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সিতে পৌঁছায়।

পরদিন প্রাণীটিকে ব্রঙ্কস চিড়িয়াখানার তত্ত্বাবধানে পাঠানো হয়। এখনো সেটি সেখানেই আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন