You have reached your daily news limit

Please log in to continue


মালদ্বীপে গ্যাসের আগুনে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপের দিঘুরা দ্বীপে গ্যাসের আগুনে পাঁচ বাংলাদেশি নিহত এবং আরও দুজন আহত হয়েছে।

শুক্রবার ভোরে একটি কোম্পানির লেবার কোয়ার্টারে এ হতাহতের ঘটনা ঘটে বলে সেখানকার বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর সোহেল পারভেজ জানিয়েছেন।

নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। চিকিৎসাধীন দুই বাংলাদেশি হলেন—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বর্ণনা অনুযায়ী, সেহেরি রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে কোয়ার্টারের সাত বাংলাদেশি দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচজনের মৃত্যু। গুরুতর আহত অপর দুই বাংলাদেশিকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন