You have reached your daily news limit

Please log in to continue


ইরাকে মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত

ইরাকের আকাশসীমায় মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

সেন্টকম তাদের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায়, গতকাল দুপুর ২টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এসময় উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজন নিহিত হয়েছেন। উদ্ধার তৎপরতা এখনও চলছে।

এতে আরও বলা হয়, ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে, উড়োজাহাজটি শত্রুপক্ষের হামলা বা নিজ পক্ষের ভুলবশত গুলির (ফ্রেন্ডলি ফায়ার) কারণে বিধ্বস্ত হয়নি।

নিহত সেনাসদস্যদের পরিচয় তাদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন