You have reached your daily news limit

Please log in to continue


রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকটি রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাজীপুর খারুভাজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়েমুচড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন