You have reached your daily news limit

Please log in to continue


‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ধরে ‘সিলেকশন’ পদ্ধতিতে কমিটি গঠনের প্রচলন থাকলেও এবার কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি জোরালো হয়ে উঠেছে।

গত ১ মার্চ কেন্দ্রীয় কমিটির দুই বছরের মেয়াদ শেষ হওয়ার পর থেকে সংগঠনের ভেতরে-বাইরে নতুন নেতৃত্ব গঠনের প্রস্তুতির বিষয়টি দৃশ্যমান হয়েছে।

১৯৭৯ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষত, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে স্বীকৃত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন