You have reached your daily news limit

Please log in to continue


নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন নোট কোনো পণ্য নয় : মুখপাত্র বলেন, প্রতিটি উৎসব ঘিরে নতুন নোটের চাহিদা থাকে।

বিশেষ করে ঈদ সামনে রেখে বাজারে নতুন নোট সংগ্রহের প্রবণতা অনেক বেশি দেখা যায়। তবে নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, ‘নতুন নোট কোনো পণ্য নয় যে তা বাজারে বিক্রি হবে। কেউ যদি নতুন নোট বিক্রির সঙ্গে জড়িত থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন