মহাসংকটে অমর একুশে বইমেলা : কারণ এবং উত্তরণ ভাবনা

কালের কণ্ঠ কামরুল হাসান শায়ক প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৮:৪০

অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা, অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফেব্রুয়ারি মাসব্যাপী এক বই উৎসব। এটি প্রকাশকদের কাছে বই বিপণনের এক অনিবার্য অংশও। অমর একুশে বইমেলায় অংশগ্রহণ প্রকাশক হিসেবে তাই সবারই অত্যন্ত আগ্রহের বিষয়।


কিন্তু আমরা মূলধারার প্রকাশকরা সব সময় একটি সফল, সমৃদ্ধ বইমেলা জাতিকে উপহার দিতে চেয়েছি। একটি সফল বইমেলার জন্য যে রসায়নটা প্রয়োজন, বিশেষ করে অমর একুশে বইমেলার ক্ষেত্রে, সেটা বাস্তবায়নে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং বইমেলা পরিচালনা কমিটির সঙ্গে আমাদের ব্যাটে-বলে মিলছিল না। এ কারণে কমিটির অন্তর্ভুক্ত বেশ কয়েজন গুরুত্বপূর্ণ প্রকাশক কমিটির সঙ্গে দ্বিমত পোষণ করে আমাদের দাবির সঙ্গে একাত্ম হন। অবশেষে জাতীয় নির্বাচন-উত্তর নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মেলার তারিখ পরিবর্তনের মূল দাবি উপেক্ষিত রেখে মেলায় অংশগ্রহণ করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও