You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে কর-জিডিপি অনুপাত

বাংলাদেশে কর-জিডিপি অনুপাত, সমপর্যায়ের অনেক দেশের তুলনায় বেশ কম। এটির নিম্নগামিতা নিয়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন উদ্বেগজনক বক্তব্য পাওয়ায় যায়। কিন্তু সামগ্রিকভাবে বিষয়টি পর্যালোচনা প্রয়োজন কেন কর জিডিপি কম এবং কীভাবে এই অনুপাত বাড়ানো যেতে পারে সে ব্যাপারে করণীয় বা কর্মপরিকল্পনা থাকা প্রয়োজন। বাংলাদেশে অর্থনীতিতে কর-জিডিপি অনুপাত অনেক কম হওয়ার তিনটি প্রধান কারণ (এক) কর জালের আওতার সীমাবদ্ধতা, পরিধিগত ঘাটতি।

সব যোগ্য করদাতা ও খাতকে করজালের মধ্যে আনতে কিংবা আসতে পারার দীর্ঘসূত্রতা বা ক্ষেত্র বিশেষে অপারগতা, অক্ষমতা। (দুই) ব্যাপক কর ছাড়, কর রেয়াত, কর ফাঁকি, মামলায় আটকানো, কর্তন কিংবা আদায়কৃত কর রাজস্ব সরকারি কোষাগারে জমা না হওয়া ইত্যাদি। (তিন) রাজস্ব বিভাগের দক্ষ লোকবলের অভাব, সাংগঠনিক দুর্বলতা, মনিটরিংয়ের দুর্বলতা, কর আইন-আহরণ ও প্রদান পদ্ধতির জটিলতা, নীতি বাস্তবায়ন ও প্রয়োগে হয়রানির এন্তার অভিযোগ, জবাবদিহির অপ্রতুলতা, মনোভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা। করের আওতা সীমিত, জুরিসডিকশন আসলে বাঞ্ছনীয়ভাবে বাড়ছে না। অর্থাৎ সক্ষম সব করদাতা এবং প্রযোজ্য সব খাত করজালের আওতায় আসছে না । ফলে কর-জিডিপি অনুপাত বাড়েনি। যেকোনো দেশে জিডিপির অন্তত ১৫-১৬ শতাংশ কর হিসেবে আহরিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন