ঝালে-ঝোলে-অম্বলে সংসদের প্রথম অধিবেশন
বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে দীর্ঘ এক অচলাবস্থার পর আবারও যেন নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। বহু বিতর্ক, সংঘাত এবং রাজনৈতিক অনিশ্চয়তার ভেতর দিয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক সংসদ নির্বাচন এবং তার পরপরই নতুন সংসদের প্রথম অধিবেশন—দুটি ঘটনাই দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক কৌতূহলের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে ‘একতরফা নির্বাচন’, ‘রাতের ভোট’ কিংবা ‘আমি ও ডামির নির্বাচন’—এই ধরনের অভিধায় চিহ্নিত নির্বাচনি বাস্তবতার মধ্যে দিয়ে যাওয়া একটি দেশের জন্য নতুন সংসদের প্রথম অধিবেশন তাই স্বাভাবিকভাবেই হয়ে উঠেছে ঘটনার ঘনঘটা, বিতর্ক এবং নাটকীয়তায় ভরা।
তবে শুরুতেই একটি বাস্তবতা স্বীকার করতে হয়—এই সংসদও বিতর্কের ঊর্ধ্বে নয়। অতীতে যেমন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবারের নির্বাচনেও অনুরূপ এক বাস্তবতা দেখা গেছে। আগে আওয়ামী লীগ নানা রাজনৈতিক কৌশলে বিএনপি ও তাদের মিত্রদের নির্বাচনের বাইরে রেখেছিল; এবার নির্বাচনের বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের। ফলে নির্বাচন ও সংসদ নিয়ে সমালোচনা রয়েই গেছে।
- ট্যাগ:
- মতামত
- সংসদ অধিবেশন