খাদ্যনিরাপত্তার জন্য কৃষিজমির সুরক্ষা দরকার
ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে। গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন। কৃষিজমি অকৃষি কাজে ব্যবহার সীমিত করাই এ অধ্যাদেশ জারির মূল উদ্দেশ্য।
তাতে দেশে বিদ্যমান কৃষিজমির ৮০ শতাংশ সংরক্ষণের পরিকল্পনা করা হয়েছে। কৃষিজমিতে ঘরবাড়ি, শিল্প-কারখানা বা রাস্তাঘাট তৈরির আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদন ছাড়া জমির ব্যবহার পরিবর্তন করলে শাস্তির বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ভূমির পরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে খাদ্যনিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- খাদ্য নিরাপত্তা