মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ২৩:২৮
মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডে দুই নাবিক আহত হয়েছেন। তবে এই আগুন কোনো হামলা বা যুদ্ধজনিত কারণে লাগেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটির প্রধান লন্ড্রি বা কাপড় ধোয়ার অংশে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় রণতরীর ইঞ্জিন বা চালনাব্যবস্থার কোনো ক্ষতি হয়নি।
আগুনে আহত দুই নাবিক বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন বলেও জানিয়েছে সেন্টকম।
কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডের পরও বিমানবাহী রণতরীটি সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রণতরী