প্রযুক্তিপণ্যের দাম স্থিতিশীল, ঈদ উপলক্ষে ছাড়ও মিলছে
চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বাজারে র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, মনিটরসহ অধিকাংশ প্রযুক্তিপণ্যের দামই অপরিবর্তিত রয়েছে। শুধু তা–ই নয়, ঈদ সামনে রেখে বিশেষ ছাড়ে একাধিক মডেলের প্রযুক্তিপণ্য বিক্রি করছে বেশ কিছু প্রতিষ্ঠান। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।
প্রসেসর
ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র্যাপ্টর লেক রিফ্রেশ ৫৫ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে ৫.৫ গি.হা. ৩৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ ৫.২ গি.হা. ৩৮ হাজার টাকা, কোর আই–৫ ৫.৩০ গি.হা. ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩২ হাজার টাকা, কোর আই–৫ ৪.৬০ গি.হা. ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ ৪.৫০ গি.হা. ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।
এএমডি: রাইজেন–৯ ৭৯০০এক্স ৪.৭০–৫.৬০ গি.হা. ৪২ হাজার টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮– ৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা, রাইজেন–৭ ৭৭০০এক্স ৪.৫০–৫.৪০ গি.হা. ৩০ হাজার টাকা ও রাইজেন–৫ ৫৬০০জি ৩.৯০–৪.৪০ গি.হা. ১৬ হাজার টাকা।
মাদারবোর্ড
আসুস: প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াই–ফাই-৭) ৩৭ হাজার ৯০০ টাকা।
গিগাবাইট: গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স (ডিডিআর ৪) ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার টাকা, গিগাবাইট বি৪৫০এম কে এএমডি মাদারবোর্ড ৮ হাজার ৯০০ টাকা।
এমএসআই: প্রো এইচ ৬১০ এম–জি (ডিডিআর ৪) ১১ হাজার টাকা, বি৪৫০এম–এ প্রো ম্যাক্স ৮ হাজার ৫০০ টাকা।