You have reached your daily news limit

Please log in to continue


‘বাবা মারা যাওয়ার পরে সব বদলে যায়’

ওপার বাংলার ছোটপর্দার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। পর্দার ঝলমলে আলোর আড়ালে যে এক কঠিন ও দীর্ঘ সংগ্রামের গল্প লুকিয়ে আছে, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করলেন তিনি। খুব অল্প বয়সে বাবাকে হারানোর পর কীভাবে জীবনটা পরিবর্তন হয়েছে তা নিয়ে কথা বলেছেন। 

দেবলীনা জানান, বাবার আকস্মিক প্রয়াণের পর তাদের তিন ভাইবোনের বড় হওয়ার পথটা ছিল কণ্টকাকীর্ণ। মা একা হাতে তিন সন্তানকে বড় করার লড়াই শুরু করলেও শরীর সায় দিচ্ছিল না। ছোটবেলা থেকেই দেবলীনা দেখেছেন মায়ের শারীরিক ও মানসিক অসুস্থতা। তিন ভাইবোনের মধ্যে বড় হওয়ায় মাত্র ১১ বছর বয়সেই কাঁধে তুলে নিতে হয় সংসারের গুরুভার।

অভিনেত্রী বলেন, ‘বাবার মৃত্যুর পর সব বদলে যায়। আমার মা দীর্ঘদিন ধরে স্কিৎজ়োফ্রেনিয়ায় আক্রান্ত। যখনই এই অসুস্থতা বাড়ত, ছোট্ট আমিই তাকে হাসপাতালে নিয়ে যেতাম। পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না বলে পরিস্থিতি আমাকে একা হাতেই সব শিখিয়ে দিয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন