ভবিষ্যতে আর হামলা হবে না, সেই নিশ্চয়তা পেলেই যুদ্ধ বন্ধ হতে পারে

জাগো নিউজ ২৪ ইরান প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৮:২৫

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, কেবল ইরানের বৈধ অধিকার স্বীকৃত হলেই এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান জানান, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, এই সংঘাত ইহুদিবাদী শাসকগোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ধরিয়েছে।


তিনি আরও বলেন, যে কোনো সমাধানের ক্ষেত্রে অবশ্যই ইরানের অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান ও ভবিষ্যতে হামলা রোধে আন্তর্জাতিক নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে।


ইরানের প্রেসিডেন্টের এসব বক্তব্য এমন সময়ে এলো যখন সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে। রাশিয়া ইরানি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং লড়াই বন্ধের আহ্বান জানাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও