You have reached your daily news limit

Please log in to continue


অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়ে বাংলাদেশের চিঠি পেয়েছে ভারত: প্রণয় ভার্মা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে সম্ভাব্য সংকট মোকাবেলায় অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সরবরাহের জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সঙ্গে ‘খুব ভালো বৈঠক’ হওয়ার কথা তুলে ধরে আলোচনার বিষয়ে হাই কমিশনার বলেন, “এতে সহযোগিতার ক্ষেত্র, পারস্পরিক স্বার্থের বিষয় এবং দুই দেশের জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।”

ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানি বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হওয়ায় ডিজেলের চাহিদা মেটাতে ভারত ও চীনসহ একাধিক বিকল্প উৎসের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ।

এর অংশ হিসেবে ভারত থেকে আগের চুক্তির চেয়ে বেশি পরিমাণে ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। এজন্যই ভারতকে হাই কমিশনারের মাধ্যমে চিঠি দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন