You have reached your daily news limit

Please log in to continue


সুদানে ড্রোন হামলায় নিহত ৪০

সুদানের দক্ষিণ করদোফান অঞ্চলে ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

আজ বুধবার স্থানীয় একটি হাসপাতাল সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে যাত্রীবাহী পিকআপ ভ্যানে ড্রোন হামলা হয়। নিহতদের অধিকাংশই নারী।

স্থানীয় বাসিন্দা হামাদ আবদাল্লাহ এএফপিকে জানান, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া একই পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

তিনি বলেন, এর আগে রোববার স্থানীয় একটি বাজারে ড্রোন হামলার পর ২০ জন নিহত হন। ওই হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করা হয়েছিল বলেও জানান তিনি।

সর্বশেষ হামলাটি কে চালিয়েছে তা আবদাল্লাহ বা হাসপাতালের সূত্র কেউই এএফপিকে নিশ্চিত করতে পারেননি। এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ করদোফানের ডিলিং শহরে আরেকটি হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন বছর ধরে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে প্রায় দশ হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন