গুগল ওয়ার্কস্পেসে যুক্ত হচ্ছে জেমিনির নতুন ৪ সুবিধা
নিজেদের ওয়ার্কস্পেস প্ল্যাটফর্মে এআই চ্যাটবট জেমিনির একাধিক নতুন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে গুগল। জেমিনির নতুন সুবিধাগুলো ব্যবহারকারীদের ই–মেইল, চ্যাট ও সংরক্ষণ করা নথি থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে লেখার খসড়া, তালিকা বা প্রেজেন্টেশন স্লাইড স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে। এর ফলে বর্তমানের তুলনায় গুগল ডকস, শিটস, স্লাইডস ও ড্রাইভে কাজ করা আরও সহজ হবে।
গুগলের তথ্য অনুযায়ী, একটিমাত্র নির্দেশনার মাধ্যমেই ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, জেমিনি কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করবে। এরপর জেমিনি জিমেইল, ড্রাইভ বা চ্যাটে থাকা তথ্য বিশ্লেষণ করে দ্রুত একটি প্রাথমিক খসড়া তৈরি করবে। পাশাপাশি সেই খসড়া তৈরিতে কোন কোন ই–মেইল বা নথি ব্যবহার করা হয়েছে, সেটিও দেখতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির নতুন সুবিধাগুলো জেনে নেওয়া যাক।
১. ডকসে খসড়া তৈরি ও সংশোধন
গুগল ডকসে জেমিনির মাধ্যমে লেখার পূর্ণাঙ্গ খসড়া তৈরি করা যাবে। এ ছাড়া লেখার নির্দিষ্ট অংশ নির্বাচন করে ‘রিফাইন’ অপশন ব্যবহার করে সেই অংশ সংশোধন করে মানও উন্নত করা যাবে। ব্যবহারকারীরা চাইলে অন্য কোনো নথির বিন্যাস অনুসরণ করেও নতুন নথি তৈরি করতে পারবেন। নিয়মিত একই ধরনের নথি তৈরি করেন, এমন ব্যবহারকারীদের জন্য এ সুবিধা বিশেষভাবে কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।
২. শিটসে প্রম্পট লিখে স্প্রেডশিট তৈরি
গুগল শিটসেও প্রম্পট দিয়ে সম্পূর্ণ স্প্রেডশিট তৈরি করা যাবে। জিমেইল, চ্যাট বা গুগল ড্রাইভে থাকা তথ্য ব্যবহার করে পরিকল্পনা, তালিকা বা হিসাবের খাতা তৈরি করে দেবে জেমিনি। এ ছাড়া ইংরেজি ভাষায় নির্দেশনা দিলেই জেমিনি বিদ্যমান স্প্রেডশিটে প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে পারবে। এর ফলে হাতে টাইপ করে তথ্য যোগ করার প্রয়োজন অনেকটাই কমে যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- গুগল ওয়ার্কস্পেস