রিয়ানার বাড়িতে গুলি: হামলাকারীর পরিচয় প্রকাশ, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলো প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৬:৫৫

গত রোববার মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এলাকায় আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর নাম ইভানা লিসেট অর্টিজ (৩৫)। তিনি ফ্লোরিডার অরল্যান্ডোর বাসিন্দা। ৮ মার্চ (রোববার) স্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এলাকায় রিয়ানার বাড়ির সামনে এসে একটি এআর-১৫ স্টাইলের সেমি-অটোমেটিক রাইফেল থেকে কয়েকটি গুলি চালান। বাইরে থেকে ছোড়া কয়েকটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরেও প্রবেশ করে বলে জানিয়েছে পুলিশ।


ঘটনার সময় রিয়ানা বাড়িতে ছিলেন বলে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি এবং রিয়ানা ও তাঁর সন্তানেরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অর্টিজ। পরে তাঁর সাদা টেসলা গাড়িটি রিয়ানার বাড়ি থেকে প্রায় আট মাইল দূরে শেরম্যান ওকস গ্যালারিয়া শপিং সেন্টারের কাছে পাওয়া যায়। সেখান থেকেই তাঁকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি অ্যাসল্ট রাইফেলের কেসও উদ্ধার করেছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও