মধ্যপ্রাচ্যে যুদ্ধ: 'লাথিটা এসে লাগছে আমাদের পেটে'

জাগো নিউজ ২৪ চিররঞ্জন সরকার প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৬:০৬

মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘাত কেবল ওই অঞ্চলের মানচিত্রকে রক্তাক্ত করছে না, বরং তা বৈশ্বিক জ্বালানি বাজারকে তছনছ করে দিচ্ছে। বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে নৌ-চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ চেইন ছিঁড়ে পড়ার উপক্রম হয়েছে।


গত এক সপ্তাহে পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে; আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার অতিক্রম করেছে, যা গত কয়েক বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ। ভূ-রাজনীতির এই দাবানল থেকে হাজার মাইল দূরে অবস্থিত হলেও এর উত্তাপ আজ বাংলাদেশের প্রতিটি কৃষকের ঘরের আঙিনায় পৌঁছে গেছে। এই সংঘাতের সবচেয়ে বড় ঢেউ আছড়ে পড়ার উপক্রম হয়েছে বাংলাদেশের উপকূলে, ঠিক যখন আমাদের সামনে তপ্ত গ্রীষ্ম আর বোরো আবাদের ভরা মৌসুম। ঐতিহাসিকভাবেই দেখা গেছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা মানেই বাংলাদেশের সাধারণ মানুষের থালায় টান পড়া—আর এবারের পরিস্থিতি নির্দেশ করছে যে, ইরানে কোনো বড় আগ্রাসন মানে সরাসরি আমাদের ‘পেটে লাথি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও