You have reached your daily news limit

Please log in to continue


টানা পাঁচদিন বৃষ্টিতে ভিজতে পারে দেশ

সারা দেশে বইতে শুরু করেছে প্রাক-মৌসুমি লঘুচাপের প্রভাব। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামীকাল (বৃহস্পতিবার) বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন