টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ২৩:১০

যারা রাজনীতির নামে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছেন তাদের সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না। বহুদিনের। তোমাদের অনেকের তখন জন্ম হয় নাই। বাপ-মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না।


সরকারের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, গতকাল (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক জায়গায় দেখলাম সরকারের বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন। কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার আওয়ামী লীগের মতো রাতের ভোটের সরকার।


মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি।


মির্জা আব্বাস বলেন, এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে দাবির কথা বলতে পারেন। দাবি জানানোর একটা সিস্টেম আছে, সিস্টেমে আসেন। দয়া করে দেশের এই অবস্থায় সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও