You have reached your daily news limit

Please log in to continue


মন্ত্রী মর্যাদা চাওয়ায় জামায়াত আমিরের উপদেষ্টাকে অব্যাহতি, নতুন উপদেষ্টা ব্যারিস্টার আরমান

দলীয় নির্দেশনা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা-১৪ আসনে জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর আজ মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতি অনুযায়ী, জামায়াত আমির শফিকুর রহমানের উপদেষ্টা মাহমুদুল হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছেন যেখানে তিনি এমন কিছু বিষয় যুক্ত করেছেন যা আমিরের নির্দেশনা ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন