You have reached your daily news limit

Please log in to continue


‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’

কয়েকদিন পরে ঈদুল ফিতর। এরইমধ্যে ঈদের আমেজ শুরু হয়েছে। তারকাদের ঈদ পরিকল্পনা নিয়েও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ঈদের পরিকল্পনা কথা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করলেন নুসরাত ফারিয়া। কথা বলতে বলতে ঈদের সালামি নিয়ে তিনি বলেন ‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’।

বিদেশে না দেশে পরিবার সাথে ইদ করবেন ফারিয়া? ঈদের দিনের পরিকল্পনা জানতে চাইলে ফারিয়া বলেন, ‘ঈদে দেশেই থাকব। তেমন কোনো পরিকল্পনা নেই। সবাইকে নিয়ে আনন্দে দিনটা কাটাবো।’

‘ঈদের দিন আগে আমি অনেক সেলামি পেতাম, এখন নিজেই সেলামি দিই। মনে হয়, এখন আমার উন্নতি হয়েছে। পরিবারের বড় সন্তান, তাই পরিবারিক অনেক অনুষ্ঠানে অংশ নিতে হয়’- ঈদের একাল সেকালের বর্ণনা দিলেন নুসরাত ফারিয়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন