You have reached your daily news limit

Please log in to continue


ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

ইসরায়েলের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ইরানের ওপর চলতে থাকা ক্রমবর্ধমান ও অনির্দিষ্টকালীন হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। একই সঙ্গে তারা এমন কিছু সম্ভাব্য ‘এক্সিট র‍্যাম্প’ বা ‘প্রস্থান পথ’ বা সমাধানের ইঙ্গিত দিচ্ছেন। এমনটা হলে হয়তো যুদ্ধটি আরও বিস্তার লাভ করার আগেই থেমে যেতে পারে এবং অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতির ওপর আরও ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে। খবর ওয়াশিংটন পোস্টের।

যুদ্ধের শেষ পরিণতি বা ‘এন্ডগেম’ নিয়ে আলোচনা এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে। হামলা থামানো হবে কি না, সে সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরই নির্ভর করছে। তিনি এখনো পূর্ণাঙ্গ বিজয়ের লক্ষ্যেই এগোতে চাইছেন। তবে রোববার এক টেলিফোন আলাপে ইরান যুদ্ধের পরিকল্পনা ও কৌশলের সঙ্গে পরিচিত একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ট্রাম্পের দাবি করা ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর বিকল্প কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরিস্থিতির সংবেদনশীলতার কারণে তিনি নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ জানান।

যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে ট্রাম্প নিজেও কয়েকটি ভিন্ন ধারণার মধ্যে দোলাচলে ছিলেন। শুরুতে তিনি ইরানি শাসনব্যবস্থার কিছু নমনীয় সদস্যের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পরে তিনি আত্মসমর্পণের দাবি তোলেন। কারণ হিসেবে বলেন, যাদের সঙ্গে তিনি আলোচনায় বসতে চেয়েছিলেন, তারা ইতিমধ্যে নিহত হয়েছেন। ট্রাম্পের মতোই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, তিনি লড়াই চালিয়ে যেতে চান—যে মুহূর্তকে তিনি শনিবার ‘সত্যের মুহূর্ত’ বলে বর্ণনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন