You have reached your daily news limit

Please log in to continue


কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড!

দক্ষিণ আমেরিকান ফুটবলে মাঠ কিংবা গ্যালারি রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালের ঘটনা সবকিছু ছাড়িয়ে গেল। খেলোয়াড়রা একে অপরকে কিল-ঘুষি-লাথি মারলেন মিনিটখানেক ধরে। যুদ্ধাংদেহী পরিবেশ কিছুটা শান্ত হওয়ার পর রেফারি ২৩ খেলোয়াড়কে দেখালেন লাল কার্ড, যা বিশ্বরেকর্ড।

ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর শিরোপার লড়াই তখন শেষের দিকে। ক্রুজেইরো এগিয়ে ১-০ গোলে। ইনজুরি টাইম শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে ক্রুজেইরোর স্ট্রাইকার ক্রিস্টিয়ান ও অ্যাতলেতিকো গোলকিপার এভারসনের মধ্যে সংঘর্ষ হয়। এভারসন একটু বেশিই সহিংস ছিলেন, ক্রিস্টিয়ানের বুকে চড়ে কয়েকবার তাকে আঘাতও করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন