You have reached your daily news limit

Please log in to continue


চ্যাম্পিয়নস লিগ: শেষ ষোলোর আগে কোন দল কোথায় দাঁড়িয়ে

চ্যাম্পিয়নস লিগে প্রথম পর্বের রোমাঞ্চ শেষে এবার নকআউটের লড়াই। শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে নামছে দলগুলো। আজ রাতে লিভারপুল ও বার্সেলোনা খেলবে প্রতিপক্ষের মাঠে। মাঠের লড়াই শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক দলগুলোর মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ও ইতিহাস।

গালাতাসারাই-লিভারপুল

২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথম শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। অন্যদিকে সর্বশেষ ৯ মৌসুমের মধ্যে ৮ বারই এই পর্বে উঠেছে লিভারপুল। তবে সর্বশেষ দুই আসরে এই ধাপ থেকেই বিদায় নিতে হয়েছিল অলরেডদের।

ঘরের মাঠে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে গালাতাসারাইয়ের রেকর্ড বেশ ঈর্ষণীয়। সর্বশেষ ৯ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। এমনকি লিভারপুলও তুরস্কে গিয়ে কখনো তাদের হারাতে পারেনি (২ হার, ১ ড্র)।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর অ্যাওয়ে লেগের ১২টি ম্যাচের ৯টিতেই জিতেছে লিভারপুল।

চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ২৫ ম্যাচে ১৬ গোল করেছেন গালাতাসারাইয়ের ভিক্টর ওসিমেন। আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে এই পর্যায়ে তাঁর চেয়ে বেশি গোল (১৮টি) আছে শুধু সেরহু গিরাসির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন