ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২৫৫
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১৫:২৩
প্রায় নয়দিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। গত সপ্তাহে ইরানে আকস্মিক যৌথ অভিযান শুরু হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ইসরায়েলের বিভিন্ন অংশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে হামলা চালায়।
এদিকে গত নয়দিনে ইরানে ১ হাজার ২৫৫ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও ১২ হাজার মানুষ আহত হয়েছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান আল জাজিরার সঙ্গে গত নয় দিনে নিহত ও আহতদের সংখ্যা সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ১২ জনেরও বেশি মানুষ আহত এবং প্রায় এক হাজার ২৫৫ জন নিহত হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হামলায় নিহত