নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা পুলিশের
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১৪:১১
ইউরোপের দেশ নরওয়ের পুলিশ জানিয়েছে, দেশটির রাজধানী অসলোয় মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনাটি ‘সম্ভবত’ সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকতে পারে।
গতকাল রোববার দিনের শুরুতে এ বিস্ফোরণে অসলোয় মার্কিন দূতাবাসের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।
নরওয়ে পুলিশের যৌথ তদন্ত ও গোয়েন্দা ইউনিটের প্রধান ফ্রোদে লারসেন দেশটির সম্প্রচারমাধ্যম এনআরকে-কে বলেন, ‘অনুমান করা হচ্ছে, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। তবে বিষয়টি নিয়ে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সন্ত্রাসী কর্মকাণ্ড