হাই পারফরমারদের কি হৃদ্রোগের ঝুঁকি বেশি
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১৪:০৯
উচ্চ সফলতা বা পারফরম্যান্স অর্জনের জন্য কিছু মানুষ অত্যন্ত কঠোর শারীরিক ও মানসিক পরিশ্রম করেন। প্রায় প্রতিদিন চাপের কাজে নিজেকে ব্যস্ত রাখেন। এ ধরনের ‘হাই পারফরমার’দের হৃদ্রোগের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি হতে পারে।
এটা শুধু সাধারণ ঝুঁকির কারণের মতো নয়। কেননা, দীর্ঘ মেয়াদে চিরস্থায়ী চাপ ও অবসাদ হৃৎপিণ্ডের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। এ ছাড়া শরীরের প্রতিরক্ষাব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
কাজের ধরন অনুসারে বাড়তে পারে ওজন। ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে। জয়েন্ট ও পেশির সমস্যা হতে পারে। এমনকি মস্তিষ্কও হতে পারে ক্ষতিগ্রস্ত। জেনে নিন কোন ধরনের হাই পারফরমারদের হৃদ্রোগের ঝুঁকি বেশি।