You have reached your daily news limit

Please log in to continue


স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিজয়

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে অভিনেতা রাজনীতিবিদ থালাপতি বিজয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে বিচ্ছেদের মামলা করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও ইঙ্গিত করেছেন তিনি। তুমুল বিতর্কের মধ্যেও এত দিন ‘স্পিকটি নট’ ছিলেন বিজয়। এবার এই ঘটনায় প্রথম মুখ খুললেন। দিলেন ভক্তদের উদ্দেশে বার্তাও কী বললেন বিজয়

রোববার আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজয়। সেখানেই নিজের ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘যা রটছে ও ঘটছে, হতে দিন। এসবে কান দেবেন না। এই নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। কারণ, যা ঘটে চলেছে তা নিয়ে মাথা ঘামানো মানে আপনাদের মূল্যবান সময়ের অপব্যবহার। আমি এই সবকিছুকে একা যুঝে নেব। তবে আমার সব থেকে খারাপ লাগে যা তা হলো আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে। আমার নামে যা রটছে, যে আলোচনা হচ্ছে তা নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত তা দেখে আমি কষ্ট পাই। আপনারা এসব নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন