You have reached your daily news limit

Please log in to continue


এবার ভারতের লক্ষ্য অলিম্পিকস ক্রিকেটের সোনা

একগাদা রেকর্ড গড়ে আরেকটি বিশ্বকাপ জয় তো হয়েই গেল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত খেলবে হ্যাটট্রিক শিরোপা জয়ের আশায়। তবে বিশ্বকাপের আগেই আরেকটি আসরে নজর রাখছেন সুরিয়াকুমার ইয়াদাভ। ভারতীয় অধিনায়ক এখন পাখির চোখ করছেন আগামী অলিম্পিকসকে।

অলিম্পিকসের ক্রিকেট হয়েছে স্রেফ একবারই। সেই ১৯০০ সালে প্যারিস অলিম্পিকস ক্রিকেটে খেলেছিল স্রেফ দুটি দল। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট বৃটেন। আইসিসির দীর্ঘ প্রক্রিয়া ও উদ্যোগের পথ ধরে ১২৮ বছর অলিম্পিকসের ক্রিকেট ফিরছে ২০২৮ লস অ্যাঞ্জেলস আসরে।

পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপও ২০২৮ সালেই। অক্টোবর-নভেম্বরে আসরটি হবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে। এর আগেই জুলাইয়ে হবে অলিম্পিকস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন