এবারের ঈদে নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। তা হল গায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে।
ঈদের বিশেষ ইত্যাদির একটি গানে কণ্ঠ দিয়েছেন বুবলী। সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে গানটি গেয়েছেন বুবলী। এটিই বুবলীর গাওয়া প্রথম গান। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান।
গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির দৃশ্যধারণ করা হয়।
ইত্যাদি নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।