You have reached your daily news limit

Please log in to continue


চার বছরে ১ লাখ ৫২ হাজার কোটি টাকার নিট মুনাফা কেন্দ্রীয় ব্যাংকের

জনগণ যদিও এ নীতির সুফল পায়নি, বরং দুই অংকের নীতি সুদহারের কারণে বেসরকারি খাত আরো দুর্বল হয়েছে। অন্যদিকে গত চার অর্থবছরে রেকর্ড ১ লাখ ৫২ হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা করেছে কেন্দ্রীয় ব্যাংক। অস্বাভাবিক এ মুনাফা অর্জনের ক্ষেত্রে সুদ আয়ের পাশাপাশি স্বল্প সময়ে টাকার রেকর্ড অবমূল্যায়ন বড় ভূমিকা রেখেছে। ৮৪ টাকার ডলার ১২০ টাকা পর্যন্ত বিক্রি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ পর্যন্ত মাত্র চার অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিট মুনাফা করেছে ১ লাখ ৫২ হাজার ১৯৯ কোটি টাকা। অর্জিত এ মুনাফা থেকে সরকারি কোষাগারে ৫১ হাজার ৫১২ কোটি টাকা জমা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড মুনাফার বড় অংশই এসেছে বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়নের মাধ্যমে। এ চার বছরে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের আয় হয়েছে ৯৮ হাজার ৮০৪ কোটি টাকা। এ আয়ের মধ্যে ৫৩ হাজার ১৫ কোটি টাকা রিজার্ভ থেকে ডলার বিক্রির মাধ্যমে অর্জিত হয়েছে। বাকি ৪৫ হাজার ৭৪৯ কোটি টাকা ডলারের পুনর্মূল্যায়নের ফলে এখনো অনর্জিত হিসাবে রয়েছে। আর ৫০ হাজার ৩৬৫ কোটি টাকা আয় এসেছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেয়া ঋণের প্রাপ্ত সুদ থেকে। তারল্য সহায়তার অংশ রেপো ও স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটিজ হিসেবে ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া পুনঃঅর্থায়ন তহবিলগুলো থেকে প্রাপ্ত ঋণের সুদও এ খাতে যুক্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন