অনলাইন গুজব ও মব সন্ত্রাস নিয়ন্ত্রণ জরুরি

কালের কণ্ঠ ড. মো. ফখরুল ইসলাম প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৯:০০

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত যেকোনো নতুন সরকারের প্রতি স্বাভাবিকভাবেই জাতির অনেক প্রত্যাশা থাকে। সাধারণত একটি নির্বাচন ক্ষমতার পালাবদল করে। এটি আস্থা, আশা এবং জাতির ভবিষ্যৎ নির্মাণের জন্য অঙ্গীকার তৈরি করে থাকে। সেই অঙ্গীকার বাস্তবায়নের কঠিন পথচলায় বিএনপির নতুন সরকারের জন্য রইল আন্তরিক শুভ কামনা।


নতুন সরকারের সামনে বহু চ্যালেঞ্জ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক অনিশ্চয়তা, দ্রব্যমূল্যের চাপ, কর্মসংস্থানের সংকট, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি—সব মিলিয়ে চ্যালেঞ্জ কম নয়। তাই প্রথম প্রয়োজন স্থিতিশীল ও দূরদর্শী অর্থনৈতিক নীতি, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্বস্তি দেবে।


তবে সবকিছু ছাপিয়ে একটি নীরব কিন্তু ভয়ংকর সংকট দ্রুত গুরুত্ব পাচ্ছে—অনলাইন গুজবের বিস্তার এবং তার জেরে সৃষ্ট হঠাৎ রাজপথ ও অফিস-আদালত ঘেরাও এবং যানজট তৈরি করে জনভোগান্তি ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও