You have reached your daily news limit

Please log in to continue


ফোনের চার্জ দ্রুত শেষ করা অ্যাপ চিনিয়ে দেবে গুগল

ফোনের ব্যাটারি সাশ্রয়ে এবার কড়া পদক্ষেপ নিয়েছে গুগল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্লে স্টোরে যেসব অ্যাপ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও প্রসেসর সচল রেখে চার্জ কমিয়ে দেয় সেগুলোতে এখন থেকে ওয়ার্নিং লেবেল বা সতর্কবার্তা লাগানো শুরু করেছে সার্চ জায়ান্টটি।

গুগল আগেই বলেছিল, ১ মার্চ থেকে এ সুবিধা চালু হবে। এ সতর্কবার্তায় লেখা থাকবে, “অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটির কারণে এ অ্যাপটি প্রত্যাশার চেয়ে বেশি ব্যাটারি খরচ করতে পারে।”

প্রযুক্তি সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ব্যবহারকারী যদি এখনও এ সতর্কবার্তাটি দেখতে না পান তবে চিন্তার কিছু নেই। গুগল বলেছে, আগামী ‘কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে’ এ ধরনের অ্যাপে এ ব্যানার বা নোটিশটি দেখা যাবে।

কেবল সতর্কবার্তা বা ওয়ার্নিং লেবেলই নয়, বরং যেসব অ্যাপ নিয়ম মানছে না, সেগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে গুগল। এ ধরনের অ্যাপকে প্লে স্টোরের ‘সুপারিশ’ বা রেকমেন্ডেশন তালিকা থেকেও বাদ দেওয়া হতে পারে।

গুগল ‘অ্যান্ড্রয়েড পার্শিয়াল ওয়েক লক’ সিস্টেমের অপব্যবহারকারী বিভিন্ন অ্যাপকে ‘ব্যাটারি ড্রেইনিং’ বা চার্জ নষ্টকারী হিসেবে চিহ্নিত করছে। এ সিস্টেমটি ব্যবহার করে ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও প্রসেসরকে অ্যাপগুলো সচল রাখতে পারে।

কিছু ক্ষেত্রে এমনটি প্রয়োজনীয়, যেমন গান শোনা বা লোকেশন ট্র্যাকিংয়ের সময়। তবে গুগল বলেছে, অনেক অ্যাপ অপ্রয়োজনেই এ ফিচারের অপব্যবহার করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন