You have reached your daily news limit

Please log in to continue


নারী দিবসে ৩ শিল্পীর ‘নারী যায় বাড়ি’

নারী দিবস ঘিরে তৈরি হয়েছে নতুন গান ‘নারী যায় বাড়ি’। এতে কণ্ঠ দিয়েছেন সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম।

শহীদ মাহমুদ জঙ্গীর কথায় ও পিলু খানের সুরে গানটি প্রকাশ করবে ‘আজব রেকর্ডস’। রোববার নারী দিবসে প্রচারে আসছে গানটি।

গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম; অ্যানিমেশন ভিডিও নির্মাণ করছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

বিজ্ঞপ্তিতে গানটি নিয়ে জঙ্গী বলেন, "নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কখনো পুত্রের ঘর৷ তার নিজের ঘর কি সে কখনো খুঁজে পায়? চিরন্তন এই প্রশ্ন নিয়ে গান 'নারী যায় বাড়ি'।

পিলু খান বলেন, "জঙ্গী ভাইয়ের সাথে গত চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সেখানে আরেকটি বিষয় যুক্ত হল। আশা করি শ্রোতাদের ভালো লাগবে এ গান।"

কোনাল জানিয়েছেন, শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খানের গান করতে পেরে তিনি আনন্দিত। এই অভিজ্ঞতাকে সংগীত জীবনের ‘একটি অর্জন’ বলে মনে করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন