ঢাকার পুঁজিবাজারে ‘বড় পতন’
সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে বড় পতন হয়েছে।
রোববার দুপুর ১টায় ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮৭ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০ পয়েন্টে।
এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি মধ্যে শেয়ার দর বাড়ে ১৬টির, কমে যায় ৩৬৪টির ও আগের দরে হাতবদল হচ্ছিল ৯টির।
আগের কার্যদিবস বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সূচক কমেছিল। সেদিন ৮২ পয়েন্ট কমে সূচক দাঁড়ায় ৫ হাজার ২৪০ পয়েন্টে।
মধ্যপ্রাচ্য সংকটে সারা বিশ্বেই পুঁজিবাজারে পতন হচ্ছে মন্তব্য করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থনীতি তো ভালো নেই মধ্যপ্রাচ্যর সংকটের কারণে। যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধের খবর।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সূচকের পতন