You have reached your daily news limit

Please log in to continue


রেকর্ড ৭২ হাজার দর্শকের সামনে মেসির ‘৮৯৯’

লিওনেল মেসিকে ঘিরে আগ্রহের কারণে ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়া ও দর্শকের রেকর্ড এখন মেজর লিগ সকারে মোটামুটি নিয়মিত দৃশ্য। এবার ডি.সি. ইউনাইটেড স্বাক্ষী হলো সেই উন্মাদনার। রেকর্ড দর্শকের সামনে আর্জেন্টাইন জাদুকর দেখালেন নিজে ঝলক। তার সঙ্গে স্বদেশি রদ্রিগো দে পলের গোলে ম্যাচ জিতে নিল ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার ভোরে ডি.সি. ইউনাইটেডকে ২-১ গোলে হারাল ইন্টার মায়ামি। ম্যাচের ১৭তম মিনিটে গোল করেন দে পল, ২৭তম মিনিটে মেসি। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ডি.সি.।

হার দিয়ে লিগ শুরুর পর মায়ামির এটি টানা দ্বিতীয় জয়।

আগের ম্যাচে দুটি গোল করা মেসি এই ম্যাচের এক গোলে আরেকধাপ এগিয়ে গেলেন ৯০০ গোলের দিকে। এখন তার ক্যারিয়ার গোল সংখ্যা ৮৯৯।

ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর ডি.সি. ইউনাইটেডের মাঠে এটিই ছিল মেসির প্রথম ম্যাচ। আগের দুই বছরে তাদের মাঠে মায়ামির ম্যাচে তিনি খেলতে পারেননি চোটের কারণে। এবার তিনি ফিট থাকায় ম্যাচের আবেদন পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। নিজেদের ঘরের মাঠ ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার অডি ফিল্ড থেকে ডি.সি. ইউনাইটেড ম্যাচটি নিয়ে যায় বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন