You have reached your daily news limit

Please log in to continue


এক খুমী মায়ের সংগ্রাম: উচ্চ শিক্ষায় চার সন্তান

বান্দরবানে ১১টি আদিবাসী জাতিসত্তার মধ্যে একটি খুমী সম্প্রদায়। দুই বছর আগে এ সম্প্রদায় থেকে প্রথম একজন নারী শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।

ওই শিক্ষার্থীর দুই ভাইও পড়াশোনা করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বলে পরে জানা যায়। এবার তাদের আরেক বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে।

সমাজের পিছিয়ে পড়া একটি পরিবারের চার সন্তানের এমন সাফল্যের পেছনে উঠে এসেছে এক মায়ের সংগ্রামী জীবনের কথা। পাহাড়ের গহীন এলাকায় থেকেও সন্তানদের উচ্চ শিক্ষার দোড়গোড়ায় পৌঁছাতে নিরন্তর চেষ্টা করে গেছেন স্বামী হারানো এই নারী; লিংসাই খুমী যার নাম।

অকালে স্বামীহারা হলেও শুধু সন্তানদের লেখাপড়ার করানোর মানসিক শক্তিতেই ঘুরে দাঁড়িয়েছেন। নিজে লেখাপড়া না জানলেও স্বামীর পেনশন, পারিবারিক বাগানের আয় এবং তাঁতে বুনন করা কাপড় বিক্রির টাকায় চার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন তিনি।

তার গ্রামের বাড়ি বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নের মংঞো পাড়ায়। শহরের সঙ্গে কোনো সড়ক যোগাযোগ নেই। শহর থেকে সাঙ্গু নদীর উজানে ইঞ্জিন নৌকায় করে যেতে হয়, সময় লাগে দুই ঘণ্টা। নৌকা থেকে নেমে আধঘণ্টা পাহাড় বেয়ে ওঠার পর যাওয়া যায় সেই গ্রামে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন