You have reached your daily news limit

Please log in to continue


বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১০

লেবাননের রাজধানী বৈরুতের রামাদা হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আজ রোববার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতে অবস্থানরত ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর কুদস ফোর্সের লেবানন কর্পসের প্রধান কমান্ডারদের ওপর হামলা চালিয়েছে। লেবানিজ কর্তৃপক্ষ বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হওয়ার কথা জানানোর পর ইসরায়েল এই দাবি করল।

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের প্রধান রণক্ষেত্রগুলোর একটি এখন লেবানন। সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল। গত শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই সপ্তাহে ইসরায়েলি হামলায় অন্তত ২১৭ জন নিহত হন। হামলায় আরও ৭৯৮ জন আহত হন এবং প্রায় ৯৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা চালানো শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন