You have reached your daily news limit

Please log in to continue


তিন দিনে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো’ করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গত তিন দিনে মার্কিন বাহিনী ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। এ ছাড়া ইরানের বিমানবাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও অচল করে দেওয়া হয়েছে।

আজ শনিবার ফ্লোরিডার মায়ামিতে আয়োজিত ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব দাবি করেন। যুদ্ধের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘ইরানে আমরা খুব ভালো করছি। এটি অবিশ্বাস্য ছিল। গত তিন দিনে আমরা ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছি। সেই সঙ্গে তাদের বিমানবাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

সম্মেলনের ভাষণ শেষ করেই ট্রাম্প সরাসরি ডোভার এয়ার ফোর্স বেসে যাওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি চলমান যুদ্ধে নিহত মার্কিন সামরিক সদস্যদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের শ্রদ্ধা জানাবেন।

নিহত সেনাদের ‘দেশের মহান বীর’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তাঁরা ইরান থেকে ফিরে আসছেন, তবে যেভাবে ফেরার কথা ছিল সেভাবে নয়।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চেষ্টা করবে যাতে এই যুদ্ধে মার্কিন সেনাদের মৃত্যু যতটা সম্ভব কম রাখা যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন