You have reached your daily news limit

Please log in to continue


রোজায় মসলা খান সাবধানে

রমজানে আমাদের পরিপাকতন্ত্রে বড় পরিবর্তন আসে। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হুট করে অতিরিক্ত মসলাযুক্ত খাবার খেলে পাকস্থলীতে অম্ল বা অ্যাসিড তৈরি হয়, যা থেকে গ্যাস, বুক জ্বালা এবং বদহজমের মতো সমস্যা দেখা দেয়। এমনকি এই অভ্যাস আপনার কিডনি ও লিভারের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। রমজানে পেটের সুস্থতা বজায় রাখতে মসলা খাওয়ার ক্ষেত্রে ‘ভারসাম্য’ বজায় রাখা জরুরি। ভেষজ গুণসম্পন্ন মসলাগুলো রান্নায় পরিমিত ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত অ্যাসিড তৈরি করে এমন অভ্যাস পরিহার করা দরকার।

যেসব মসলা খালি পেটে খাবেন না

খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ আলমগীর আলম বেশ কিছু মসলা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

তিনি পরামর্শ দেন, যেসব মসলা খালি পেটে খাওয়া উচিত নয়—

দারুচিনি: দারুচিনি মূলত প্রতিটি রান্নাঘরেই পাওয়া যায়। গুণাবলির কারণে মানুষ এটি শুধু খাবারেই নয়, চায়ের সঙ্গে মিশিয়েও পান করে। দারুচিনির অতিরিক্ত ব্যবহার আপনার লিভারকে মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে। এটি অতিরিক্ত খেলে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা মুখে ফোসকা, সাদা দাগ এবং মুখের ভেতরে চুলকানির মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন